News71.com
 Bangladesh
 08 Feb 23, 12:24 AM
 147           
 0
 08 Feb 23, 12:24 AM

হরতাল-অবরোধ হবে কিনা জনগণই নির্ধারণ করবে।। ফখরুল

হরতাল-অবরোধ হবে কিনা জনগণই নির্ধারণ করবে।। ফখরুল

নিউজ ডেস্কঃ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফার আন্দোলনে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি আসবে কিনা তা ভবিষ্যতে জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি দিয়েছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে আমরা আবারো রাজপথে কর্মসূচি দেবো। সামনে হরতাল-অবরোধের কর্মসূচি থাকবে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন পর্যন্ত নেই। ভবিষ্যতে আসবে কিনা এটা বলতে পারবো না। প্রয়োজন বলে দেবে, প্রয়োজন বলে দেবে ভবিষ্যতে কী হবে? জনগণই বলে দেবে। জনগণ যদি বলে যে, এখন হরতাল চাকা বন্ধ, তখন চাকা বন্ধ হবে। জনগণ বলবে। আমরা তো বলছি, শান্তিপূর্ণ, একেবারে পিসফুল। আমরা সবসময় পিসফুল প্রোগ্রাম চাচ্ছি-আমরা বিশ্বাস করি এটাতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন