
নিউজ ডেস্কঃ বান্দরবানের থানচির রেমাক্রি ব্রিজ এলাকায় জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রেমাক্রি ব্রিজ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলছিল বলে সময় সংবাদকে নিশ্চিত করেছে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি সূত্র। উল্লেখ্য, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ পাহাড়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ১২ অক্টোবর থেকে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করতে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।