
নিউজ ডেস্কঃ সিলেটে মিছিল করে ফেরার পথে ছাত্র শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর দক্ষিণ সুরমা এলাকায় মিছিল শেষে কিনব্রিজ হয়ে ফেরার সময় সুরমা মার্কেটের সামনে থেকে ধাওয়া করে তাদের আটক করা হয়। আটকরা হলেন সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার ফোরকান আহমদ, নাঈম সিদ্দিকী, আবু সুফিয়ান সোহাগ, মদিনাতুল মনোয়ার, দক্ষিণ হাবিবুর রহমান, মো. আব্দুল্লাহ, গোয়াইনঘাট উপজেলার ইয়াসিন আহমদ, মো. হাসান আহমদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার মো. আব্দুল্লাহ। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ জানান, দক্ষিণ সুরমার বাবনা এলাকা থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করে। মিছিল শেষে কয়েকজন কিনব্রিজ দিয়ে উত্তর সুরমায় আসার পর ধাওয়া করে তাদের মধ্য থেকে ৮ জনকে আটক করা হয়। সবাই শিবিরকর্মী কিনা যাচাই করা হচ্ছে। মামলা দায়েরের পর আটকদের আদালতে পাঠানো হবে।