News71.com
 Bangladesh
 08 Feb 23, 12:33 AM
 185           
 0
 08 Feb 23, 12:33 AM

ভৈরবে কিশোরগ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ।।আহত ১৫

ভৈরবে কিশোরগ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ।।আহত ১৫

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে দুই কিশোরগ্যাংয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৫৮ রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সোমবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া আর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ। এ ঘটনায় আহত ১৫ জনের মধ্যে ৮ জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৫-৬টি দোকান ও বাড়ি ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ পাওয়া যায়। এর আগে বেলা ২টার দিকে ভৈরব এমপি পাইলট গালর্স হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আলিম সরকারের বাড়ির ২ কিশোর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনাকে কেন্দ্র করে ২ কিশোরের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরবর্তীতে উভয় বংসের মাতবরদের মধ্যস্থতায় সংঘর্ষ থামে। বিকেল সাড়ে ৩ টার দিকে ছাবর আরী হাজীর বাড়ির কিশোররা ঐক্যবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলিম সরকারের বাড়ির কিশোরদের ওপর হামলা চালালে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে দেড় ঘণ্টাব্যাপী। পরে পুলিশ ৫৮ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন