News71.com
 Bangladesh
 17 Feb 23, 11:37 PM
 200           
 0
 17 Feb 23, 11:37 PM

এখন আমেরিকাও পাশে নেই, বিএনপি যাবে কোথায়।।কাদের

এখন আমেরিকাও পাশে নেই, বিএনপি যাবে কোথায়।।কাদের

নিউজ ডেস্কঃ আমেরিকাও বিএনপির পক্ষে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 'এখন আমেরিকাও নাই, এখন যাবেন কোথায়? অন্য বিদেশি বন্ধুরাও নাই, দেশের জনগণও পাশে নাই, বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে'।  বিএনপি দেশকে আফগানিস্তান বানাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণতন্ত্র সম্মেলনে কাকে দাওয়াত দিলো আর কাকে দিলো না, তা শেখ হাসিনা তোয়াক্কা করেন না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমার দেশে আমিই গণতন্ত্র, দেশ ঠিকমতো চালাচ্ছি কিনা, আমার দেশে নির্বাচন ঠিকমতো হচ্ছে কিনা, জনগণ কথা বলতে পারছে কিনা, স্বাধীনতা আছে কিনা, জনগণ হেসে-খেলে শান্তিতে আছে কিনা, সেটাই আমার গণতন্ত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন