
নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে বিশ্ববাসী অবাক তাকিয়ে আছে। আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বিসিক এলাকায় গ্রামীণ সড়ক উন্নয়ন হেরিংবোন বন্ড প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাম তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে সরকার। যেখানে যা প্রয়োজন তাই বাস্তবায়ন করেছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সামাজিক নিরাপত্তাবেষ্টনী প্রকল্পের মাধ্যমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতাও শতভাগ করা হয়েছে। কৃষকদের চাহিদা বিবেচনায় রেখে সার বীজ কীটনাশক হাতের নাগালে পৌঁছে দিয়েছে সরকার। বিএনপি জামায়াতের সময় সার ও বিদ্যুতের অভাবে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছিল। বিদ্যুৎ আর সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। সারের জন্য কৃষকদের লাইনেও দাড়াতে হয় না।