News71.com
 Bangladesh
 17 Feb 23, 11:43 PM
 212           
 0
 17 Feb 23, 11:43 PM

বিএনপির কাঁচের ঘর, টোকা দিলেই ভেঙে যাবে।।পরশ

বিএনপির কাঁচের ঘর, টোকা দিলেই ভেঙে যাবে।।পরশ
নিউজ ডেস্কঃ  বিএনপি কাঁচের ঘর তৈরি করেছে, যা টোকা দিলেই ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলা'র প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এ সমাবেশের আয়োজন করে। পরশ বলেন, বিএনপি ভুয়ার ওপর ভুয়া মারতেছে। একটু তাড়া দিলেই তারা ঝরে পড়ে যাবে। এরা কাঁচের ঘর তৈরি করছে। একটা টোকা দিলেই এটা পড়ে যাবে। সুতরাং আপনারাও ঐক্যবদ্ধ থাকবেন। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করব। আর যে কোনো চক্রান্তই আমরা প্রতিহত করব। 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন