News71.com
 Bangladesh
 20 Feb 23, 11:49 PM
 147           
 0
 20 Feb 23, 11:49 PM

কুমিল্লায় ২৯ চোরাই গাড়িসহ আটক ১৮।। 

কুমিল্লায় ২৯ চোরাই গাড়িসহ আটক ১৮।। 

নিউজ ডেস্কঃ কুমিল্লায় ২৯টি চোরাই গাড়িসহ চোর চক্রের ১৮ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা। গত ১৮-১৯ ফেব্রুয়ারি কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই গাড়িসহ তাদের আটক করে। এ সময় একটি কাভার্ড ভ্যান, দুইটি মোটরসাইকেল ও ২৬টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ অসংখ্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়।  সোমবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।  তিনি আরও জানান, যাত্রী সেজে গাড়িতে উঠতো। সুযোগ পেলেই ড্রাইভারকে জিম্মি করে নিয়ে যেতো অটোরিকশা। তারপর আরেকটি গ্রুপ সেই গাড়ি নিয়ে যেতো কুমিল্লার আরেকটি উপজেলায়। সেখানে থাকা আরেকটি গ্রুপ রং বদলে বিক্রি করত এসব গাড়ি। কুমিল্লার কোম্পানি কমান্ডার জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকার খলিলের গ্যারেজে একটি চোরাই গাড়ি আছে বলে তথ্য পাই। পুরো সিন্ডিকেটকে হাতেনাতে গ্রেফতারের জন্য গ্যারেজটিকে পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসি। পরে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে সিন্ডিকেটের সদস্যরা কাটার মেশিন দিয়ে একটি কাভার্ডভ্যান কেটে যন্ত্রপাতি আলাদা করার সময় চক্রের মূলহোতা খলিলসহ আটজনকে হাতেনাতে আটক করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন