News71.com
 Bangladesh
 20 Feb 23, 11:50 PM
 105           
 0
 20 Feb 23, 11:50 PM

ওবায়দুল কাদের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ।।

ওবায়দুল কাদের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এসময় ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফরাসি লেখক ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অঁদ্রে মালরোর বাংলাদেশ সফরের ৫০ বছর পূর্তি উপলক্ষে ও মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে প্রখ্যাত ইতিহাসবিদ সেইন্ট শেরনের লেখা গ্রন্থের বাংলায় অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন