News71.com
 Bangladesh
 21 Feb 23, 06:02 PM
 128           
 0
 21 Feb 23, 06:02 PM

সুন্দরবনে ৪ দস্যু আটক।। আগ্নেয়াস্ত্র জব্দ

সুন্দরবনে ৪ দস্যু আটক।। আগ্নেয়াস্ত্র জব্দ

নিউজ ডেস্কঃ  সুন্দরবনে আবারও তৎপরতা শুরু করেছে দস্যুরা। সুন্দরবন থেকে চার দস্যুকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে তাদের গ্রেফতার করা হয়।  এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের পুরাতন ডিঙি নৌকা, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, সাতটি সিসার কার্তুজ, দুইটি কাঠের বাটসহ রামদা, দুইটি লোহার হাতুড়ি, একটি লোহার পাইপ, চারটি টর্চলাইট, চারটি পুরাতন সুতি চেকের গামছা, ১০ টুকরা নাইলনের রশি, দুইটি স্কচটেপ, চারটি বিভিন্ন সাইজের গাছের ডালের লাঠি, দুইটি মানকি টুপি জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন