
নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অপশক্তি দমন করে দেশকে সমৃদ্ধশালী করতে তুলতে হবে।তিনি বলেন, ভাষা আন্দোলনের মধ্যদিয়ে বাঙালির লাড়াই সংগ্রামের গোড়াপত্তন হয়েছিল। যার নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুাজবুর রহমান। অপশক্তিকে দমন করে সেই চেতনা ধারণ করতে হবে এবং আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সেখানে মন্ত্রী আরও বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বঙ্গবন্ধু জীবন দিয়ে গেছে সেই স্বাধীনতাকে সম্মুখ রাখার জন্য সব অপশক্তিকে দমন করতে হবে।আলোচনা সভায় সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, নির্মল কৃষ্ণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেলসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।