
নিউজ ডেস্কঃ শহীদ মিনারে ফুল দিতে এসে বঙ্গবন্ধুর সমালোচনা করায় বিএনপিকে এক হাত নিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত করে সেদিন যোগ দিয়েছিলেন। যেই দলে জিয়াউর রহমান দরখাস্ত করে যোগ দিয়েছিলেন, সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপির নেই। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি। ৭৫-এ কৃষক, শ্রমিক নিয়ে আওয়ামী লীগ যে দল গঠন করেছিল, সেটা একদলীয় নয়। এটা ছিল জাতীয় দল। তিনি আরও বলেন, যারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায়ও বিশ্বাস করে না। একাত্তর আর একুশের চেতনা একই।