News71.com
 Bangladesh
 21 Feb 23, 10:45 PM
 140           
 0
 21 Feb 23, 10:45 PM

মাতৃভাষা ইনস্টিটিউটকে গবেষণায় ফেলোশিপ চালু করার নির্দেশ।।

মাতৃভাষা ইনস্টিটিউটকে গবেষণায় ফেলোশিপ চালু করার নির্দেশ।।

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ভাষা গবেষণা বিষয়ে ফেলোশিপ চালু করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ‘মহান শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি মনে করি এই ইনিস্টিটিউটের (আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট) একটা দায়িত্ব সারা বিশ্বের যত ভাষা আছে সেই ভাষাগুলোকে সংরক্ষণ করা; এর ওপর গবেষণা করা; ভাষার ইতিহাস জানা, সেটা আমার মনে হয় এটা করতে পারবেন।ফেলোশিপ চালু করার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, আমি মনে করি আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে গবেষণার জন্য ফেলোশিপ দেওয়ার ব্যবস্থা করার দরকার। তার জন্য যদি কিছু ফান্ড লাগে সেটাও আমি ব্যবস্থা করে দেব।শেখ হাসিনা বলেন, আমি সবসময় গবেষণায় বেশি জোর দেই। কারণ গবেষণা ছাড়া কোনো বিষয়ে উৎকর্ষতা সাধন করা যায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন