News71.com
 Bangladesh
 21 Feb 23, 10:48 PM
 143           
 0
 21 Feb 23, 10:48 PM

রাজধানীতে পরিহনে চাঁদাবাজি করা ১৬ জন আটক।।

রাজধানীতে পরিহনে চাঁদাবাজি করা ১৬ জন আটক।।

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও কোতয়ালী এলাকা থেকে ১৬ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।আটকরা হলেন- জসিম (৪১), সোহেল (২৭), মোক্তার হোসেন (৩১), জুলহাস মিয়া (৪৩), মোহাম্মদ আলী (২১), মাহমুদুল রহমান মিদুল (১৯), রাকিব (২২), মানিক (৩০), মিঠু (২৪), রুবেল (২২), শুভ (২৫), শাহিন হোসেন (২৫), ইমন (২৪), জুবায়ের প্রধান (২১), দুলাল (৪৮) ও নজরুল ইসলাম (২১)।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন তাদেরকে আটকের বিষয়টি জানান। তিনি জানান, ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় ১০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি কাঠের লাঠি, ১১টি মোবাইল ও আদায়কৃত চাঁদা নগদ ৬ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।এছাড়া ঢাকার কোতয়ালী থানাধীন আহসান উল্লাহ রোড, বাদামতলী ও ওয়াজঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় আরও ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ রিসিট বই, ৬টি মোবাইল ও আদায় করা চাঁদা নগদ ৬ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন