News71.com
 Bangladesh
 21 Feb 23, 10:50 PM
 164           
 0
 21 Feb 23, 10:50 PM

প্রযুক্তির সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে।।মোস্তাফা জব্বার 

প্রযুক্তির সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে।।মোস্তাফা জব্বার 

নিউজ ডেস্কঃ  প্রযুক্তির সব ক্ষেত্রে বর্তমানে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।তিনি বলেন, আমরা সেই গৌরবান্বিত জাতি, যারা মা, মাতৃভূমি ও মাতৃভাষার জন্য কখনো আপস করিনি। বঙ্গবন্ধু ভাষাভিত্তিক যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেটির জন্য লড়াই করা আমাদের দায়িত্ব। কৃষিভিত্তিক দেশ থেকে বাংলাদেশে এখন পঞ্চম শিল্প বিপ্লবের দিকে যাচ্ছে বলেও জানান তিনি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে বিটিসিএল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদার বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের বিষয় উল্লেখ করা হতো না। ভাষার জন্য এমন আত্মত্যাগের দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও নেই। ১৯৫২ সালে যারা আত্মাহুতি দিয়েছেন সেই সালাম, বরকত, রফিক, জব্বারের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্যাম সুন্দর সিকদার বলেন, ভাষা আন্দোলনের বীজ বপন হয় ১৯৪৮ সাল থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন