News71.com
 Bangladesh
 21 Feb 23, 10:51 PM
 134           
 0
 21 Feb 23, 10:51 PM

১০ কেজি গাঁজাসহ আটক ২।।

১০ কেজি গাঁজাসহ আটক ২।।

নিউজ ডেস্কঃ  ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। তারা হলেন- তৌফিক মিয়া (৩০) ও মহরম আলী (২৮)।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভিত্তিতে নবাবগঞ্জ থানাধীন টিকরপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও ২টি মোবাইল জব্দ করা হয়। আটক ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন