News71.com
 Bangladesh
 22 Feb 23, 03:48 PM
 217           
 0
 22 Feb 23, 03:48 PM

বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ নিহত ৩।।

বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ নিহত ৩।।
নিউজ ডেস্কঃ চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বোগদাদ পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়।বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদপুর থেকে বোগদাদ পরিবহনের বাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে আসলে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ধুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিব বেপারী (২৪), একই উপজেলার বড়দিয়া আড়ং বাজারএলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মাহাবুব প্রধানিয়া (৫০), চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪০)। তবে তাৎক্ষনিক আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন