News71.com
 Bangladesh
 22 Feb 23, 03:52 PM
 130           
 0
 22 Feb 23, 03:52 PM

তুরস্ক থেকে উদ্ধারকারী দল দেশে ফিরলো।।

তুরস্ক থেকে উদ্ধারকারী দল দেশে ফিরলো।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা তুরস্কের উদ্ধারকাজ শেষ করে বাংলাদেশে ফিরেছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাংলাদেশের উদ্ধারকারী দলের সঙ্গে বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০-এ করে তারা দেশে ফেরেন। এদিন রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তেজগাঁও বিমানবন্দরে তাদের (উদ্ধারকারী দল) স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন