News71.com
 Bangladesh
 22 Feb 23, 03:53 PM
 136           
 0
 22 Feb 23, 03:53 PM

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্রচুক্তি স্থগিত ঘোষণা করলেন পুতিন।।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্রচুক্তি স্থগিত ঘোষণা করলেন পুতিন।।

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে একমাত্র পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছে রাশিয়া। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও তিন বছর আগেই সেটি স্থগিত করা হলো। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ইউক্রেন যুদ্ধের ১ বছর পূর্তি উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি জানান। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্রের বিশাল অস্ত্রাগার আছে। এসব অস্ত্রের সংখ্যা ও ব্যবহার সীমিত করতে ২০১০ সালে ‘দ্য নিউ স্টার্ট’ চুক্তি দুই দেশের মধ্যে। সেই চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার ওই ভাষণে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তিটি স্থগিত করতে বাধ্য হচ্ছি। আমরা জানতে পেরেছি, ওয়াশিংটন আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে ভাবছে। তাই মনে করি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারমাণবিক কর্পোরেশনেরও উচিত নিজেদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া। পুতিন আরও বলেন, রাশিয়া কখনোই প্রথমে এ পরীক্ষা চালাবে না। কিন্তু যুক্তরাষ্ট্র পরীক্ষা চালালে আমরা বসে থাকবো না। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্থগিতের ফলে আন্তর্জাতিক কৌশলগত সমতা নষ্ট হবে এমনটি না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন