News71.com
 Bangladesh
 22 Feb 23, 10:58 PM
 189           
 0
 22 Feb 23, 10:58 PM

কিশোরকে কুপিয়ে হত্যা।।আ.লীগ নেতাসহ আটক ৫

কিশোরকে কুপিয়ে হত্যা।।আ.লীগ নেতাসহ আটক ৫
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে মো. রাসেল হোসেন (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় আ.লীগ নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।  বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রায়পুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার হোতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুল ও তার সহযোগী সুমন, রাকিব, মিনহাজুলসহ ৫ জনকে আটক থানায় নিয়ে যায়। এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ চরবংশীতে মাছঘাট ও নদীর ড্রেজার মেশিন বসানোকে কেন্দ্র করে ওই হত্যার ঘটনা ঘটে।  এরপর থেকে ওই এলাকায় দুপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের আটক করা হয়।  নিহত রাসেল হোসেন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের বেপারী বাড়ির মনির হোসেন ভুট্টু বেপারীর ছেলে। সে কৃষি শ্রমিকের কাজ করতো।   গ্রেফতার শাহজালাল রাহুল একই বাড়ির মৃত আবদুর রশিদ বেপারীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন