News71.com
 Bangladesh
 22 Feb 23, 11:00 PM
 121           
 0
 22 Feb 23, 11:00 PM

জনগণ ভোট না দিলে স‌্যালুট দিয়ে চলে যাব।। কৃষিমন্ত্রী

জনগণ ভোট না দিলে স‌্যালুট দিয়ে চলে যাব।। কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন হবে। নির্বাচনে যদি জনগণ ভোট না দেয় আমরা স‌্যালুট দিয়ে চলে যাব। বুধবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইওয়ামা কিমিনরির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া রাজনীতি কিংবা নির্বাচন করতে পারবে কিনা? সেটি নিয়ে আলোচনা চলছে- এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, কেন উনি (খালেদা জিয়া) রাজনীতি করতে পারবেন না? উনি জেলে থেকেও রাজনীতি করতে পারবেন, দলকে নির্দেশনা দেবেন। তবে নির্বাচন করতে পারবেন কিনা- সেটি নির্বাচন কমিশন নির্ধারণ করবে। আইনে যা আছে সেটা হবে। সে অনুযায়ী ওনাকে নির্বাচনে আসতে হবে। তিনি বলেন, রাজনীতি উনি করতে পারবেন। গণতান্ত্রিক দেশ, একজন রাজনৈতিক নেতা একটা দলের, দুবারের প্রধানমন্ত্রী। কেন উনি রাজনীতি করতে পারবেন না! রাজনীতিবিদ তো রাজনীতিবিদই। কিন্তু উনি নির্বাচন করতে পারবেন না, যেহেতু তার জেল হয়েছে। জেলের কারণে বিধিনিষেধ আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন