News71.com
 Bangladesh
 22 Feb 23, 11:10 PM
 150           
 0
 22 Feb 23, 11:10 PM

পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে শুনে ফখরুল হাসপাতালে।।নৌ প্রতিমন্ত্রী 

পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে শুনে ফখরুল হাসপাতালে।।নৌ প্রতিমন্ত্রী 

নিউজ ডেস্কঃ  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানাতে চেয়েছিল। বিএনপির বন্ধুরাষ্ট্র পাকিস্তান আজ দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তার দেশ দেউলিয়া হয়ে গেছে।   বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরলে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদরাসা প্রাঙ্গণে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে- এ কথা শোনার পর মির্জা ফখরুল হাসপাতালে চলে গেছেন। এত বড় বন্ধুরাষ্ট্র দেউলিয়া হয়ে গেল, আর কোথায় যাবেন হাসপাতাল ছাড়া? তিনি হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। আজ বাংলাদেশকে তারা অসুস্থ করতে চায়, দেউলিয়া করতে চায়।  তিনি বলেন, আওয়ামী লীগ দেশ ও জনগণের জন্য কাজ করে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের উদাহরণ হিসেবে তৈরি করছি। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে এটা সম্ভব হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন