News71.com
 Bangladesh
 23 Feb 23, 02:54 PM
 151           
 0
 23 Feb 23, 02:54 PM

গ্রামীন ফোনের নেটওয়ার্ক সমস্যা॥ সেবা বন্চিত কোটি গ্রাহক

গ্রামীন ফোনের নেটওয়ার্ক সমস্যা॥ সেবা বন্চিত কোটি গ্রাহক

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গ্রামীণফোন ব্যবহারকারীদের মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ফলে টেলিযোগাযোগ ক্ষেত্রে এই সেবাদাতা প্রতিষ্ঠানের সব ধরনের সেবা মারাত্মক বিঘ্নিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে গ্রাহকেরা গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করতে পারছে না। তিন জায়গায় অপটিক্যাল ফাইবার কাটা পড়ার কারণে এসব সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে গ্রামীন ফোনের পক্ষ থেকে।  গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন