News71.com
 Bangladesh
 24 Feb 23, 03:04 PM
 119           
 0
 24 Feb 23, 03:04 PM

সব মিটারগেজ রেললাইন ব্রডগেজে রূপান্তর হবে।।রেলমন্ত্রী

সব মিটারগেজ রেললাইন ব্রডগেজে রূপান্তর হবে।।রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের সব মিটারগেজ রেললাইনকে ব্রডগেজে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের পূর্বপাশে আধুনিক পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে পুনঃনির্মিত ফুট ওভারব্রিজের উদ্বোধনের পূর্বে রেলপথমন্ত্রী এ কথা বলেন।  রেলমন্ত্রী বলেন, প্রত্যেক জেলার সঙ্গে রেলকে সম্প্রসারণ করা হবে। দেশের সব মিটারগেজ রেললাইনকে ব্রডগেজ রেললাইনে রূপান্তর করা হবে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশে সিঙ্গেল কোনো লাইন থাকবে না। অচিরেই ডাবল লাইন নির্মাণ কাজ শুরু হবে। দ্রুতই দর্শনা থেকে ঈশ্বরদী এবং আব্দুল্লাপুর থেকে রাজশাহী ডাবল লাইন হবে। বিএনপির আমলের অতীত ইতিহাস তুলে ধরে রেলপথ মন্ত্রী বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসেই রেলকে অকার্যকর করতে কর্মকর্তা ও কর্মচারীকে ছাটাই করেছিল। ৭৮ হাজার রেল কর্মকর্তা- কর্মচারী ছিল, সেটা কমিয়ে ২৫ হাজারে নামিয়েছিল। বর্তমানে রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারী বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন