News71.com
 Bangladesh
 24 Feb 23, 03:07 PM
 158           
 0
 24 Feb 23, 03:07 PM

চিঠি দিয়ে বইমেলায় বোমা হামলার হুমকি।।

চিঠি দিয়ে বইমেলায় বোমা হামলার হুমকি।।

নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠিয়েছে একটি জঙ্গিগোষ্ঠী। পাশাপাশি ওই চিঠিতে উল্লেখ বলা হয়েছে—যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি হোটেলে অসামাজিক কার্যক্রম বন্ধ না করলে পুলিশের ওপরও হামলা চালানো হবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রমনা বিভাগে উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে আনসার আল ইসলাম বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠী। বৃহস্পতিবার ডাকযোগে চিঠিটি আসে। মাওলানা মো. সাইফুল ইসলাম নামে সই করা চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া ওই চিঠিতে আরও উল্লেখ আছে, যাত্রাবাড়ীতে কয়েকটি হোটেলে অসামাজিক কার্যকলাপ হয়। সেটি বন্ধ না করলে পুলিশের ওপর হামলা করা হবে। জঙ্গি সংগঠনের হুমকির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমির পক্ষ থেকে এ দিন সকাল সাড়ে ১১টায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে শাহবাগ থানায়। বিষয়টি গোয়েন্দা সংস্থা সিটিটিসি-সহ অন্যান্যরা তদন্ত করে দেখছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন