News71.com
 Bangladesh
 24 Feb 23, 05:41 PM
 213           
 0
 24 Feb 23, 05:41 PM

কৃষিক্ষেত্রের বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তা দরকার।। খুবি উপাচার্য

কৃষিক্ষেত্রের বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তা দরকার।। খুবি উপাচার্য

নিউজ ডেস্কঃ সমাজের পরিবর্তনের সঙ্গে গ্রাজুয়েটদেরও পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। কৃষিক্ষেত্রের বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তা সৃষ্টি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে সবার পারস্পারিক সহযোগিতায় তা অব্যাহত রাখতে হবে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য চাকরি হওয়া উচিত নয়। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে।বিশেষ করে কৃষিক্ষেত্রের বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তা সৃষ্টি প্রয়োজন।এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘এগ্রোটেকনোলজি সিলভার জুবিলি-২০২৩’ নামে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন