News71.com
 Bangladesh
 24 Feb 23, 09:23 PM
 99           
 0
 24 Feb 23, 09:23 PM

গবেষণার মাধ্যমে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।।শিক্ষামন্ত্রী

গবেষণার মাধ্যমে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।।শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ গবেষণার মাধ্যমে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশে লোক প্রতিদিন বাড়ছে, কৃষি জমি কমছে। শেখ হাসিনার কারণে আমাদের কৃষি জমির ওপর এতো গবেষণা হয়েছে এবং হচ্ছে। যে জমিতে আগে এক ফসল হয়েছে, এখন তিন ফসল হয়। আবার যে জমিতে ফসল হয়নি এখন হচ্ছে। এখন আগের তুলনায় বহুগুণ ফসল উৎপাদন হয়। আর এসব সম্ভব হয়েছে গবেষণা কারণে। বঙ্গবন্ধু কন্যা গবেষণার মাধ্যমে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। কাজেই আমাদেরকে আরও বেশি করে কৃষি এবং পরিবেশ রক্ষার দিকে মন দিতে হবে। মন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন দরকার হবে। আমাদের ইট দরকার হবে। ইটের ক্ষেত্রে খুব ভালো পরিবেশে বিকল্প যদি আমাদের থাকে, যেটা তৈরি করতে আমাদের কৃষি জমি নষ্ট হয় না, তাহলে কেন আমরা সেটি গ্রহণ করব না। এটি গ্রহণ করাই সবচাইতে বেশি যুক্তিযুক্ত। আমরা কেউই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমরা সবাই মিলে সচেতন হব, সঠিক কাজটি করব। কারণ ইকো ব্লকস ব্যয় সাশ্রয়িক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন