News71.com
 Bangladesh
 25 Feb 23, 03:17 PM
 104           
 0
 25 Feb 23, 03:17 PM

বইমেলায় বোমা আতঙ্কের প্রভাব নেই।।

বইমেলায় বোমা আতঙ্কের প্রভাব নেই।।

নিউজ ডেস্কঃ যাত্রাবাড়ীর হোটেলে অবৈধ কার্যকলাপ বন্ধে ব্যবস্থা না নিলে বইমেলায় বোমা হামলা করা হবে বলে হুমকি দিয়েছিল জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। যার পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শাহবাগ থানায় জিডি করে।

তবে এসব হুমকি-আতঙ্কের প্রভাব পড়েনি মেলায়। বইপ্রেমী দর্শনার্থীরা মেলায় এসেছেন আগের মতোই। মেলা ছিল জমজমাট। এদিকে যে কোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ছুটির দিন হওয়ায় পূর্বের মতো শিশু প্রহরের জন্য মেলার প্রবেশপথ উন্মুক্ত করা হয় বেলা ১১ টায়। নিরাপত্তা ঝুঁকি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াড় দিয়ে তল্লাশি করা হয়। দর্শনার্থীদের প্রবেশ পথে কড়া নিরাপত্তার সঙ্গে দায়িত্বপালন করছেন পুলিশ সদস্যরা। ব্যাগ নিয়ে আগতদের চেক করে মেলায় ঢুকতে দেওয়া হয়েছে। এতে বিরক্ত হননি কেউ। তারা জানান, নিরাপত্তার বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে। কারণ বইমেলাকে টার্গেট করে বিভিন্ন সময় হামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন