News71.com
 Bangladesh
 25 Feb 23, 06:16 PM
 120           
 0
 25 Feb 23, 06:16 PM

পশ্চিমবঙ্গে ২ বাংলাদেশি জাহাজের সংঘর্ষ।। ডুবল একটি

পশ্চিমবঙ্গে ২ বাংলাদেশি জাহাজের সংঘর্ষ।। ডুবল একটি

নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের হুগলি নদীদে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। ক্ষতিগ্রস্ত দুটি জাহাজের একটি ডুবে গেছে নদীতে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ডুবে যাওয়া জাহাজের ৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪পরগনা জেলার কুলপি থানা এলাকার হুগলি নদীর পয়লা নম্বর এলাকায় স্থানীয় সময় ভোর পাঁচটা এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, এমভি রাফসান হাবিব -৩ নামে জাহাজটি ছাই বোঝায় করে বাংলাদেশে আসছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা আরেকটি বাংলাদেশি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এমভি রাফসান হাবিব -৩। ধীরে ধীরে হুগলি নদীতে ডুবে যেতে থাকে জাহাজটি। এ সময় এমভি রাফসানের জাহাজে থাকা কর্মীদেরকে উদ্ধার করে অন্য জাহাজের কর্মীরা।  পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় মানুষেরা।  এ দিকে ঘটনার কথা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকায় ভিড় জমায় স্থানীয়রা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন