News71.com
 Bangladesh
 25 Feb 23, 11:38 PM
 118           
 0
 25 Feb 23, 11:38 PM

ন্যাপ বাস্তবায়নে জার্মানির সহায়তা চেয়েছেন পরিবেশমন্ত্রী।।

ন্যাপ বাস্তবায়নে জার্মানির সহায়তা চেয়েছেন পরিবেশমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ  বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) বাস্তবায়নে জার্মানির সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।  তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সদ্য প্রণীত ন্যাপ বাস্তবায়নে ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। জার্মানিসহ উন্নত বিশ্ব সহায়তা করলে এটি বাস্তবায়ন সহজ হবে।  শনিবার (২৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার ও বাংলাদেশ সফররত জার্মান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সভায় তিনি এ সহায়তা চেয়েছেন।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রোধে সুন্দরবনসহ সারা দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ইকোনমি বাস্তবায়ন ও বায়ুদূষণ রোধে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইটের প্রচলন করতে সরকার কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব ক্ষেত্রে জার্মানির সহায়তা কামনা করেন তিনি।  এ সময় প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানিসহ জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতেও জার্মানির সহযোগিতা কামনা করেন পরিবেশমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন