News71.com
 Bangladesh
 26 Feb 23, 11:10 AM
 122           
 0
 26 Feb 23, 11:10 AM

মিয়ানমারের ভূমিকম্পে কাঁপলো কক্সবাজার।।

মিয়ানমারের ভূমিকম্পে কাঁপলো কক্সবাজার।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৯ মিনিটে এই ভূকম্পন হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান।তিনি জানিয়েছেন, 'মিয়ামারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূমিকম্পে উৎপত্তিস্থল, যা রাজধানী ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থিত। ৪ দশমিক ৯ মাত্রার এই কম্পন কক্সবাজারেও অনুভূত হয়'।তবে ভূমিকম্পের কারণে জেলায় এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন