News71.com
 International
 04 Jul 20, 10:32 PM
 432           
 0
 04 Jul 20, 10:32 PM

সাংবাদিক জামাল খাশোগি হত্যা॥২০ সৌদি কর্মকর্তার বিচার শুরু করল তুরস্ক

সাংবাদিক জামাল খাশোগি হত্যা॥২০ সৌদি কর্মকর্তার বিচার শুরু করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ সাংবাদিক জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত ২০ সৌদি কর্মকর্তার বিচার শুরু করেছে তুরস্ক। অভিযুক্তদের অনুপস্থিতিতেই শুক্রবার ইস্তাম্বুলের আদালতে বিচার শুরু হয়।এরমধ্যে, সৌদি আরবের সাবেক উপ-প্রধান গোয়েন্দা কর্মকর্তা আহমেদ আল আসিরি এবং রয়াল কোর্টের মিডিয়া উপদেষ্টা আল কাহতানির বিরুদ্ধে খাশোগি হত্যা অভিযান পরিচালনা এবং নির্দেশ দেয়ার অভিযোগ এনেছেন তুর্কি আইনপ্রণেতারা।এছাড়াও বাকি ১৮ জনের বিরুদ্ধে খাশোগিকে শ্বাসরোধ করার অভিযোগ আনা হয়েছে। এদিকে, সৌদি কনস্যুলেটের এক কর্মী আদালতকে জানান, খাশোগি ভবনটিতে প্রবেশের ঘণ্টাখানেক পর তাকে চুলা জ্বালানোর নির্দেশ দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপরপরই তাকে এক কনস্যুলেট কর্মকর্তার বাসভবনে ডেকে নেয়া হয়। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় জামাল খাশোগিকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন