
আন্তর্জাতিক ডেস্কঃ কাতারে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তৃতীয় ধাপের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে রাজধানী দোহার অন্যতম পর্যটন এলাকা আল কার্নিশ সাগর পাড়।ঈদের ছুটিতে হাজারো অভিবাসী ও প্রবাসী বাংলাদেশির আড্ডায় মুখরিত হয় এ এলাকা। দীর্ঘ পাঁচ মাস পর কার্নিশ পাড়ে ঘুরতে পেরে খুশি প্রবাসীরা। তবে ছিল না সামাজিক দূরত্ব।করোনার মধ্যে সামাজিক দূরত্ব উপেক্ষা করে ঈদের ছুটিতে কাতারের রাজধানী দোহার আল কার্নিশ সাগর পাড়ে হাজারো মানুষের ঢল।
এত মানুষের উপস্থিতি দেখে বোঝার উপায় নেই দেশেটিতে করোনার থাবায় ১৭৪ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছে ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ।যদিও এরই মধ্যে ১ লাখ ৭ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন কাতারে, করোনার ঝুঁকি থাকলেও দীর্ঘদিন পরে ঘুরতে পারায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।প্রবাসীরা বলছেন, দীর্ঘ পাঁচ মাস আমরাঘরে বন্দি ছিলাম। এখন পরিস্তিতি স্বাভাবিক। এজন্য ভালো লাগছে।প্রায় ২৮ লাখ জনসংখ্যার ছোট দেশটিতে গড় অনুপাতে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার কারণে মৃত্যুর হার একেবারে কম।