
আন্তর্জাতিক ডেস্কঃ তুমুল বিক্ষোভের মুখে লেবাননে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই তিনি নির্বাচনের ডাক দিলেন।রাজধানী বৈরুত-এর বন্দর এলাকায় গুদামে ভয়াবহ বিস্ফোরণে অবহেলার অভিযোগ তুলে রাজপথে নামেন ক্ষুব্ধ নাগরিকরা। একই সঙ্গে রাজধানী জুড়ে ভাঙচুর আর অগ্নিসংযোগ করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগে দাবি জানান হাজার হাজার আন্দোলনকারী। এমন পরিস্থিতিতে দেশটিতে দ্রুত আগাম নির্বাচনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী হাসান। রোববার তিনি আরো বলেন, লেবাননে সঙ্কট দেখতে চায় না দেশটির সাধারণ মানুষ। এজন্য শক্তিশালী সরকার গঠনের মাধ্যমে নতুন পার্লামেন্ট গঠন করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এ ঘটনায় এখন জাতীয় তদন্ত চলছে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত রহস্য উন্মেচন না হবে, ততক্ষণ সবাই বিস্ফোরণের সঙ্গে জড়িত বলে তিনি মনে করি।