News71.com
 International
 09 Aug 20, 08:13 PM
 328           
 0
 09 Aug 20, 08:13 PM

অক্টোবরেই বাজারে মিলবে করোনার ওষুধ ‘রেমডেসিভির’॥

অক্টোবরেই বাজারে মিলবে করোনার ওষুধ ‘রেমডেসিভির’॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা প্রতিরোধে কার্যকরী ওষুধ রেমডেসিভির অক্টোবরের মধ্যে সারাবিশ্বের জন্য তৈরি করতে সক্ষম হবে মার্কিন বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলেড সায়েন্স। পাশাপাশি চিকিৎসার জন্য আরো ২০ লাখ কোর্স চলতি বছরের শেষ নাগাদই প্রস্তুত করবে প্রতিষ্ঠানটি। আরো কয়েক লাখ ওষুধ ২০২১ সালের মধ্যে প্রস্তুত করবে গিলেড সায়েন্স।বায়োটেক ফার্মটি বলছে, অক্টোবরেই সারা বিশ্বে সরবরাহের মতো ওষুধ তৈরির প্রস্তুতি তাদের রয়েছে। মার্কিন খাদ্য ও ওষুধ সংস্থা এফডিএ জানায়, এখন পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধের স্বীকৃত কোন ওষুধ নেই। কিন্তু কয়েক মাস ধরে এইচআইভি (এইডস) রোগের জন্য ব্যবহৃত ওষুধই গুরুতর অসুস্থ করোনা রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। গবেষণা বলছে, এ ওষুধ ব্যবহারে দ্রুত সুস্থ হয়ে উঠেছে অনেক কোভিড নাইনটিন আক্রান্ত। মে মাসে সংকটাপন্ন করোনা রোগীর জন্য হাসপাতাল আর ডাক্তারদের রেমডেসিভির ব্যবহারের অনুমতি দেয় এফডিএ। কিন্তু কোন সংস্থার লিখিত অনুমোদন পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন