News71.com
 International
 21 Dec 20, 01:19 PM
 384           
 0
 21 Dec 20, 01:19 PM

বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স উড্ডয়নের জন্য নিরাপদ।। ইএএসএ

বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স উড্ডয়নের জন্য নিরাপদ।। ইএএসএ

আন্তর্জাতিক ডেস্কঃ এবার মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি ৭৩৭ ম্যাক্স বিমানকে উড্ডয়নের জন্য নিরাপদ বলে ‘সনদ’ দিল ইউরোপীয় বিমান পরিবহন সুরক্ষা সংস্থা (ইএএসএ)।সংস্থাটির নির্বাহী পরিচালক প্যাট্রিক কে বলেন, পরপর দুবার দুর্ঘটনার কবলে পড়া বোয়িংয়ের ম্যাক্স ৭৩৭ বিমান নতুন করে উড্ডয়নে আর কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছি না। কারণ, নির্মাতা প্রতিষ্ঠানটি এই মডেলের বিমানের সেভাবেই সংস্কার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে ইউরোপের আকাশে উড়বে ম্যাক্স ৭৩৭ বিমান। সোমবার (২১ ডিসেম্বর) এই খবর জানিয়েছে বিবিসি। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল বোয়িংয়ের এই বিমানকে পুনরায় উড্ডয়নের অনুমতি দিয়েছে।২০১৯ সালে ইন্দোনেশিয়া আর ইথিওপিয়ায় দুর্ঘটনার পর চলাচল বন্ধ করে দেওয়া হয় বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান।২০১৮ সালের অক্টোবরে জাকার্তা বিমানবন্দর থেকে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একটি ফ্লাইট আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়ে জাভা সাগরে। এর সাড়ে চার মাস পর ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান আকাশে উড়েছিল কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশ্যে। কয়েক মিনিটের মধ্যেই আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দূরে এক শহরের কাছে মুখ থুবড়ে পড়ে।বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮’র এই দুটি ফ্লাইটে মারা যান সব আরোহী। দুটি বিমানই উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়। একপর্যায়ে বিমান নিরাপত্তার সনদ দেওয়া ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক জরুরি আদেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। বিশ্বব্যাপী এ মডেলের ৩৭১টি বিমান গ্রাউন্ড করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন