News71.com
 International
 22 Apr 21, 03:38 PM
 382           
 0
 22 Apr 21, 03:38 PM

পাকিস্তানের কোয়েটায় হোটেলে বোমা হামলা।। তালেবানের দায় স্বীকার

পাকিস্তানের কোয়েটায় হোটেলে বোমা হামলা।। তালেবানের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার হোটেলে চালানো ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে তালেবান। ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বুধবার (২১ এপ্রিল) গভীর রাতে কোয়েটার সেরেনা হোটেলে ওই হামলা চালানো হয়। তবে দায় স্বীকার করলেও হামলার উদ্দেশ্য নিয়ে তালেবানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। হামলার পর বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের রাষ্ট্রদূতকে হত্যার জন্য এ হামলা চালানো হয়েছে। তবে সে সময় তিনি হোটেলে ছিলেন না। আমি একটু আগেই চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছি। তিনি সুস্থ ও ভালো আছেন। হামলার ঘটনার তদন্ত চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন