News71.com
 International
 24 Apr 21, 12:30 PM
 301           
 0
 24 Apr 21, 12:30 PM

ফ্রান্সে হামলায় এক নারী পুলিশ কর্মকর্তা নিহত।।

ফ্রান্সে হামলায় এক নারী পুলিশ কর্মকর্তা নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম প্যারিসের একটি থানায় ছুরি হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়, ৩৬ বছর বয়সী ওই হামলাকারী বেশ কয়েক বছর আগে তিউনিশিয়া থেকে ফ্রান্সে আসেন। হামলার সময় তিনিও গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে এই ছুরি হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কেন এই হামলা হয়েছে, সেই কারণ জানা সম্ভব হয়নি। হামলার শিকার হওয়ার সময় ৪৯ বছর বয়সী নারী কর্মকর্তা নিরস্ত্র ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন