News71.com
 International
 24 Apr 21, 12:42 PM
 426           
 0
 24 Apr 21, 12:42 PM

জিম্বাবুয়েতে টাকার বিনিময়ে ৫০০ হাতি হত্যার অনুমতি।।

জিম্বাবুয়েতে টাকার বিনিময়ে ৫০০ হাতি হত্যার অনুমতি।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে ৫০০ হাতিকে গুলি করে হত্যার অনুমতি দিয়েছে জিম্বাবুয়ে। তবে এ উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে দেশটির পরিবেশ ও প্রাণী অধিকার বিষয়ক গ্রুপ সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স গভর্নেস। আফ্রিকান বন্য হাতি ‘খুবই বিপন্ন’ ও সাভান্না হাতি ‘বিপন্ন’ অবস্থায় আছে এমন ঘোষণা আসার এক সপ্তাহের মাথায় এ সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। দেশটির উদ্যান ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষের মুখপাত্র টিনাশে ফারাও জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে পর্যটন খাত থেকে আয় কমে যাওয়ায় মূলত এ সিদ্ধান্ত। এমন অর্থবর্ধক সিদ্ধান্ত বন্যপ্রাণ সংরক্ষণে সাহায্য করবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, প্রায় আড়াই কোটি ডলারের বাজেট দরকার কার্যক্রম চালানোর জন্য। বিত্তশালীদের ‘শিকারের’ সুবিধা করে দিয়ে সে অর্থের একটা অংশ আয় করতে চান তারা। পরিবেশ ও প্রাণী অধিকার বিষয়ক গ্রুপের মতে, সংরক্ষণের নামে ট্রফি হান্টিং পরস্পরবিরোধী সিদ্ধান্ত। এর বদলে আরো উদ্ভাবনীমূলক ও পরিবেশবান্ধব পরিকল্পনার পরামর্শ দিয়েছে। এর আগে, গত ডিসেম্বরে ১৭০টি ‘উচ্চ মূল্যের’ হাতি হত্যার অনুমোদন দিয়েছিল নামিবিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন