News71.com
 International
 25 Apr 21, 11:35 PM
 332           
 0
 25 Apr 21, 11:35 PM

রোগীদের অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসিতে ঝোলানো হবে।। দিল্লি হাইকোর্ট

রোগীদের অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসিতে ঝোলানো হবে।। দিল্লি হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ রূপ ধারণ করেছে দিল্লির করোনা পরিস্থিতি। লকডাউন ঘোষণা করা সত্ত্বেও পরিস্থিতি সঙ্কটজনক। হু ‍হু করে বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। আক্রান্ত হয়েছে ২৪ হাজার ১০৩ জন। এখনও পর্যন্ত অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৯৩ হাজার ৮০ জন। রোগীর চাপে হাসপাতালগুলোর অব্স্থা করুণ। কোথাও বেড নেই, কোথাও আবার অক্সিজেনের ঘাটতি। শুক্রবার অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ ২৫ জন কভিড রোগীর মৃত্যু হয়েছে ৷

এদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি জারি করেছে দিল্লি হাইকোর্ট। অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটলে কেন্দ্র বা রাজ্য সরকার কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে শনিবার জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন