News71.com
 International
 25 Apr 21, 11:41 PM
 347           
 0
 25 Apr 21, 11:41 PM

পাকিস্তানে মদের বাজার চড়া।।

পাকিস্তানে মদের বাজার চড়া।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে মদ কেনা নিষিদ্ধ হলেও করোনাকালে মানুষের মধ্যে মদ কেনার প্রবণতা বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মদের দাম। করোনাকালে মদের সরবরাহ কমায় দাম বেড়েছে। আইনি বা কালোবাজারে মদের জোগান কম- এ জন্য দাম বেড়েছে বেশি। পাকিস্তান মদ পান নিষেধ থাকলেও বিষয়টি সকলে মানেন না। যাদের কাছে অর্থ আছে, তারা চড়া দামে কালোবাজার থেকে মদ কেনেন। যাদের আয় কম, তারা কম দামের মদ কেনার দিকে ঝোঁকেন। পাকিস্তানে ১৯৭৭ থেকে অ্যালকোহল নিয়ন্ত্রিত। তখন জুলফিকার আলি ভুট্টোর সরকার মদ নিষিদ্ধ করে আইন পাস করে। শুধু কিছু বার ও ক্লাবে মদ পাওয়া যেত। পরে ১৯৭৯ সালে জেনারেল জিয়াউল হকের শাসনে ঘোষণা করা হয়, মদ খাওয়া ইসলামবিরোধী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন