News71.com
 International
 25 Apr 21, 11:41 PM
 334           
 0
 25 Apr 21, 11:41 PM

করোনাযুদ্ধে ভারতের পাশে যুক্তরাষ্ট্র।।

করোনাযুদ্ধে ভারতের পাশে যুক্তরাষ্ট্র।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় ভারতের ভয়াবহ পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ভারতকে স্বাস্থ্য খাতে সকল প্রকার সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়েছে। শনিবার এ কথা জানান হোয়াইট হাউজের মুখপাত্র। রয়টার্সকে দেওয়া এক মেইলে হোয়াইট হাউজের মুখপাত্র বলেন, 'দুদেশের মধ্যে কথা হয়েছে এবং করোনাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা ভারতের প্রধানমন্ত্রী ও দেশটির স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার পরিকল্পনা করেছি'।

এদিকে ইউএস চেম্বার অব কমার্স বাইডেন প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে, ভারতে টিকা পাঠানোর। চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাইরন ব্রিলিয়ান্ট বলেন, 'আমেরিকার কাছে প্রচুর টিকা মজুদ রয়েছে। এই মুহূর্তে আমেরিকায় টিকা উৎপাদনের যা গতি তাতে মজুদ টিকা বাদ দিলেও জুন মাসের মধ্যে সবাইকে টিকা দেওয়া সম্ভব। তাই ভারত, ব্রাজিলের মতো দেশের প্রয়োজনে টিকা রপ্তানি করা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন