News71.com
 International
 30 Apr 21, 12:01 AM
 363           
 0
 30 Apr 21, 12:01 AM

ভারতের মহারাষ্ট্রেই এক দিনে ১০৩৫ মৃত্যুর রেকর্ড।।

ভারতের মহারাষ্ট্রেই এক দিনে ১০৩৫ মৃত্যুর রেকর্ড।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় টালমাটাল ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। এই রাজ্যে সংক্রমণ ও মৃত্যু প্রথম থেকেই বেশি। এবার এক দিনে শুধু মহারাষ্ট্রই দেখলো এক হাজারের উপর মৃত্যু। এটাই ভারতের কোনো রাজ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন।

এ নিয়ে দেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা গোটা অতিমারি পর্বে দেশে সর্বোচ্চ। গত বছর থেকে করোনা ভাইরাস ২ লাখ ৪ হাজার ৮৩২ জনের প্রাণ কেড়েছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৩০৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ রাজ্যে মোট শনাক্ত প্রায় ৪৫ লাখ। মোট মৃত্যু ৬৭ হাজারের বেশি মানুষের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন