News71.com
 Bangladesh
 29 Sep 26, 12:31 PM
 17           
 0
 29 Sep 26, 12:31 PM

এমআরভি সার্ভার অচল॥ বিদেশি মিশনে ভিসা কার্যক্রম বিঘ্নিত  

এমআরভি সার্ভার অচল॥ বিদেশি মিশনে ভিসা কার্যক্রম বিঘ্নিত   

নিউজ ডেস্কঃ কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে ভিসা ও নো-ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন। ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন।সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত সমস্যাটি সমাধানে কাজ করছে জানিয়ে দূতাবাস আবেদনকারীদের সাময়িক অসুবিধাটি বিবেচনায় রাখার অনুরোধ করেছে। পাশাপাশি সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত, যেখানে সম্ভব, ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন