News71.com
 Bangladesh
 27 Jul 16, 09:43 PM
 463           
 0
 27 Jul 16, 09:43 PM

সংসদে বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৬ উত্থাপন...

সংসদে বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৬ উত্থাপন...

নিউজ ডেস্কঃ  অনুমোদন ব্যতিত দেশীয় জীববৈচিত্র্যের সুফল অন্যত্র স্থানান্তরে দন্ডের বিধানের প্রস্তাব করে আজ সংসদে বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৬ উত্থাপন করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন বিলটি উত্থাপন করেন।

বিলে অনুমোদন ব্যতিত জীববৈচিত্র্য সম্পর্কিত কার্যক্রম গ্রহণে বিধি-নিষেধ, জীববৈচিত্র্য বিষয়ক গবেষণালব্ধ ফলাফল হস্তান্তরের বিধি-নিষেধ, গবেষণালব্ধ প্রবন্ধ প্রকাশ, জীববৈচিত্র্য বিষয়ক মেধাস্বত্ত্ব অধিকারের জন্য আবেদনে বিধি-নিষেধসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়। উক্ত বিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট জীববৈচিত্র্য বিষয়ক জাতীয় কমিটি গঠনের প্রস্তাব করা হয়।

এছাড়া বিলে কমিটির সভা, কমিটির কার্যাবলী, কারিগরী কমিটি গঠন, কারিগরী কমিটির কার্যাবলী, জীববৈচিত্র্য বিষয়ক জেলা ব্যবস্থাপনা ও তদারক কমিটি, কমিটির সভা, কার্যাবলী, উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি, কমিটির সভা ও কার্যাবলী, পৌরসভা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি, কমিটির সভা ও কার্যাবলী, ইউনিয়ন জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি, কমিটির সভা ও কার্যাবলী, উপ-কমিটি গঠন, কৌলি সম্পদ বা জীব সম্পদ থেকে প্রাপ্ত সুফলের ন্যায্য হিস্যা বণ্টন বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও  বিলে জীববৈচিত্র বিষয়ক জাতীয় কর্ম-কৌশল ও কর্ম পরিকল্পনা প্রণয়ন, জীববৈচিত্র্য সমৃদ্ধ ঐতিহ্যগত স্থান ঘোষণা, জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান, জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিল গঠন, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে অনুমোদন ব্যতিত জীববৈচিত্র্য সম্পর্কিত কার্যক্রম গ্রহণকে অপরাধ হিসেবে গণ্য করে এর জন্য সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। আবার  বিপন্ন প্রাণী বা জীব সম্পদের বিরূপ প্রভাব সৃষ্টিকারী কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করে সুনির্দিষ্ট দ- বিধানের প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন