News71.com
 Bangladesh
 29 Jul 16, 10:55 AM
 414           
 0
 29 Jul 16, 10:55 AM

জামালপুরে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ।। বাড়ীঘর ছেড়ে উচু রাস্তায় আশ্রয় নিচ্ছে মানুষ

জামালপুরে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ।। বাড়ীঘর ছেড়ে উচু রাস্তায় আশ্রয় নিচ্ছে মানুষ

 

নিউজ ডেস্কঃ জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করেছে। বন্যার সঙ্গে লড়ছেন জেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার  ১শ ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে ব্রহ্মপুত্র নদের পানিও।

খোঁজ নিয়ে জানাগেছে, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, বকশীগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় আশ্রয় নিয়েছে উচু রাস্তা এবং স্কুলে। বিশুদ্ধ পানির অভাবে নানা রোগে আক্রান্ত হতে শুরু করেছে শিশু ও বানভাসীরা।

গত ৫ দিনে  বন্যার পানিতে ডুবে মারা গেছে ৪ শিশু। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০টি ইউনিয়নের মানুষের। অধিকাংশ বানভাসী কাজকর্ম না পাওয়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। বন্ধ করে দেয়া হয়েছে ২ শতাধিক স্কুল, কলেজ এবং মাদরাসা। পানি ঢুকে পড়েছে দেওয়ানগঞ্জ- ইসলামপুর রেল লাইনেও।

জেলা প্রশাসন ইতিমধ্যে বন্যার্তদের মাঝে ২৬৭ মেট্রিক টন চাল, ২ লাখ ২০ হাজার নগদ টাকা এবং ১৭শ’ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন। বন্যা কবলিত এলাকায় সিভিল সার্জন অফিস প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন