News71.com
 Bangladesh
 29 Jul 16, 07:07 PM
 453           
 0
 29 Jul 16, 07:07 PM

লালমনিরহাটে বানভাসি মানুষেররা খাবার পানি ও শুকনো খাবারের তীব্র সংকটে

লালমনিরহাটে বানভাসি মানুষেররা খাবার পানি ও শুকনো খাবারের তীব্র সংকটে

 

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।  ইতিমধ্যে ,  তিস্তা নদী গর্ভে সাতশ’ ৯০টি পরিবারের বাড়ি বিলীন হয়ে গেছে। জেলায় ১৬ লাখ টাকা, ৭শ’ মে. টন চাল ও দু’হাজার ৭৫০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। ২৬টি ইউনিয়নে ৪৯ হাজার ৬১০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ধরলা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতীয় পাহাড়ী ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টির কারণে জেলার প্রধান নদী তিস্তা, ধরলা, সানিয়াজান, গিদারীয়া ও রত্নাই নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

এদিকে , জেলা সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ২৯ হাজার ২৭০টি পরিবার, আদিতমারী উপজেলায় তিনটি ইউনিয়নে তিন হাজার ৬শ’ পরিবার, কালীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে দু’হাজার ২৫০টি পরিবার, হাতীবান্ধা উপজেলার আটটি ইউনিয়নে ১১ হাজার ৫৯০টি পরিবার ও পাটগ্রাম উপজেলার ছয়টি ইউনিয়নে দু’ হাজার ৯শ’ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবার পানিবন্দি অবস্থায় দুর্ভোগে পড়েছে।  

লালমনিরহাট জেলা ত্রাণ কর্মকর্তা মো. ইদ্রিশ আলী জানান, তিস্তা নদীর পানি একটু কমতে শুরু করেছে। পানি কমতে থাকায় তীব্র নদী ভাঙ্গণ কমছে। সানিয়াজান, গড্ডিমারী, পাটিকাপাড়া, হলদীবাড়ি ও ডাউয়াবাড়িতে ৭৯০টি পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীণ হয়ে গেছে। জেলা সদরের খুনিয়াগাছ, মহিষখোচা ও রাজপুওে ২০টি পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।  এছাড়া কুলাঘাট ইউনিয়নে থাকা ভিতরকুটি ও বাঁশপচাই সদ্যবিলুপ্ত ছিটমহল দু’টিতে ধরলা নদীর ভাঙ্গনের মুখে পড়েছে।  বানভাসি মানুষগুলো পড়েছে মানবিক বিপর্যয়ের মুখে। চর ও দুর্গম চরে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।

তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বাংলাদেশে ব্রহ্মপুত্র, পদ্মা ও যমুনা নদীর পানি একসাথে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলে, সারা দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এর উদাহরণ ৮৮ সালের বন্যা।  তিনি বলেন, এবারেও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই পানি নামতে একটু বিলম্ব হচ্ছে। তিস্তা নদী ভাঙ্গনের শিকার প্রায় অর্ধশত মানুষকে তিস্তা ব্যারেজ এলাকার উঁচু জমিতে অস্থায়ী ভাবে আশ্রয় দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন