News71.com
 Bangladesh
 30 Jul 16, 05:14 PM
 410           
 0
 30 Jul 16, 05:14 PM

ইতিহাসখ্যাত ২শ বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার বদলে হবে বিনোদনকেন্দ্র ।।

ইতিহাসখ্যাত ২শ বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার বদলে হবে বিনোদনকেন্দ্র ।।

 

সুমন সরকার: সেই ব্রিটিশ শাসনের গোড়া থেকে যাত্রা শুরু। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের কন্ঠ রোধ করার জন্য, তাদের দমন পীড়ন করার জন্য প্রতিষ্ঠিত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার। ২শ বছরের পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারটি বহু ইতিহাসের স্বাক্ষী। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অনেক ইতিহাস রয়েছে এই জেলখানার কোঠরিতে বন্ধী।

আবার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ বাঙালী জাতীর স্বাধীনতা লাভের পর ৭৫ এর ১৫ আগস্ট জাতীর পিতার মৃত্যুর পর ৩রা নভেম্বর জেল হত্যা সহ রয়েছে বাংলাদেশের গনতন্ত্র পুন: উদ্ধারের আন্দোলন । সব ইতিহাসই যে রচিত হয়েছে অধুনা পুরোনো ঢাকার এই নাজিমউদদীন রোডের এই কারাগারকে ঘিরে । তাই স্বাধীন বাংলাদেশে এই যায়গাটির গুরুত্বপূর্ন । সার্বিক বিচারে ও ঐতিহাসিক বিবেচনায় বিনোদনকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই গতকাল ৬ হাজার ৫১১ জন বন্দিকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নতুন কারাগারে সরিয়ে নেয়া হয়েছে। এই কারাগারের ১৮ একর জমিতে করা হবে পার্ক, জাদুঘর, কনভেনশন সেন্টার, উন্মুক্ত নাট্যমঞ্চ ছাড়াও বিনোদনের নানা ব্যবস্থা।

ঐতিহাসিক মূল্য আছে এমন ভবন সংরক্ষণের কথাও ভাবছে কারা কর্তৃপক্ষ। শিশুদের খেলাধুলার, হাঁটাচলার জন্য খোলামেলা জায়গা থাকবে। এসব বাস্তবায়নে ইনস্টিটিউট অব আর্কিটেক্ট এবং ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সহযোগিতায় ১টি ওপেন ডিজাইন কম্পিটিশন হবে। যে ডিজাইনটা কম্পিটিশনে প্রথমস্থান অধিকার করবে তাদেরকে এই কাজের কনসালটেন্সি করার দায়িত্ব দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন