News71.com
 Bangladesh
 31 Jul 16, 07:16 PM
 378           
 0
 31 Jul 16, 07:16 PM

বাঘ হত্যা ও চোরাচালানে জড়িতদের বিরূদ্ধে সরকারের গৃহিত আইনগত পদক্ষেপ সম্পর্কে জানতে চায় হাইকোর্ট  

বাঘ হত্যা ও চোরাচালানে জড়িতদের বিরূদ্ধে সরকারের গৃহিত আইনগত পদক্ষেপ সম্পর্কে জানতে চায় হাইকোর্ট   

নিউজ ডেস্ক: ইন্টারপোলের রিপোর্টের ভিত্তিতে সুন্দরবনের বাঘ হত্যা ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কি আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । আজ রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি জে এম জেড চৌধুরীরর ডিভিশন বেঞ্চ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে আজ রবিবার এই আদেশ দেয়।

জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর পরিবেশ ও বনসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের আইজিকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে চোরাচালানের বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে তাও জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে খুলনা রেঞ্জের ডিআইজি, কোস্টগার্ডের ডিজি, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং প্রধান বন সংরক্ষককে এই বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

গত ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে ‘বাঘ হত্যা ও চোরাচালানে রাজনৈতিক প্রভাবশালীরা’ শিরোনামে একটি প্রতিবেদন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রতিবেদনে সুন্দরবন সংলগ্ন এলাকার সরকার দলীয় এমপি, ইউনিয়ন পরিষদের ৩ জন চেয়ারম্যানসহ প্রধান রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন নেতা এই কাজের সঙ্গে জড়িত। বিগত ২০০৪ সালে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল ৪৪০টি । বিগত ২০১৫ সালে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ১০৬টিতে। প্রতিবেদনটি আদালতে তুলে ধরেন অ্যাডভোকেট মোহম্মদ আলী খান। ঐ প্রতিবেদনে ভিত্তিতে আদালত উপরিউক্ত আদেশ দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন