News71.com
 Bangladesh
 01 Aug 16, 01:05 PM
 400           
 0
 01 Aug 16, 01:05 PM

দীর্ঘ প্রতীক্ষার পর আজ পাথরবাহী চীনা জাহাজ বহির্নোঙরের মধ্যে দিয়ে শুরু হচ্ছে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার কার্যক্রম ।।

দীর্ঘ প্রতীক্ষার পর আজ পাথরবাহী চীনা জাহাজ বহির্নোঙরের মধ্যে দিয়ে শুরু হচ্ছে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার কার্যক্রম ।।

 

নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর আজ পাথরবাহী চীনা জাহাজ বহির্নোঙরের মধ্যে দিয়ে শুরু হচ্ছে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার কার্যক্রম। আজ দেশের আরেক মেগা প্রকল্প পদ্মা সেতু নির্মাণের পাথর নিয়ে চীনা জাহাজটি পায়রা বন্দরে বহির্নোঙর করবে ।

এর ফলে বন্দরটি চালুর মধ্য দিয়ে নিরাপদ বাল্কপণ্যাদি নদীপথে পরিবহনের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। স্বল্প পরিসরে এ গভীর সমুদ্রবন্দরের বাণিজ্যিক শুরু হলেও পুরোপুরি চালু হবে ২০১৮ সালে। প্রথম বাণিজ্যিক জাহাজ এমভি ফরচুন বার্ড ৫৩ হাজার টন পাথর নিয়ে আজ রামনাবাদ চ্যানেলের বহির্নোঙরে পৌঁছবে। ওই দিন থেকেই লাইটারেজ অপারেশনাল কার্যক্রম শুরু হবে ।

এদিকে, দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার উন্নয়ন কার্যক্রমকে ঘিরে পুরো দক্ষিণাঞ্চল আলোকিত হয়ে উঠেছে। এক সময় সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ার জনপদ ছিল অবহেলিত। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করা এ অঞ্চলের মানুষ জীবন-জীবিকার প্রয়োজনে কাজের সন্ধানে ছুটে বেড়াতো বিভিন্ন শহরে। ভৌগলিক অবস্থানের কারণে সরকার রাবনাবাদ নদীর অববাহিকা ও বঙ্গোপসাগরের চ্যানেলে পায়রা তৃতীয় সমুদ্রবন্দরটির কার্যক্রম শুরু করে। এর পরই বন্দরকেন্দ্রিক উন্নয়নে পাল্টে যেতে শুরু করে এ উপজেলার চিত্র। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে পায়রা বন্দরকেন্দ্রিক বিনিযোগকারীরা এর আশপাশে শিল্পপ্রতিষ্ঠানের জন্য জমি কেনা শুরু করেছে ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগমের সভাপতিত্বে সম্প্রতি পায়রা সমন্বিত উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি শীর্ষক সভায় পায়রা বন্দরের মাধ্যমে পণ্য আমদানিতে প্রযোজ্য শুল্ক-করাদি বা শুল্কছাড়ের বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি আলোচিত হয়। পায়রা বন্দর এলাকায় বন্দর, জেটি, কন্টেইনার টার্মিনাল, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণের পাশাপাশি চলমান পায়রা কাস্টমস হাউসের জমি দ্রুত অধিগ্রহণের বিষয়টিও আলোচনায় উঠে আসে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন